বৃটেনে ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা ফান্ড বৃদ্ধিতে,কাউন্সিলের সহযোগিতা

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০

বৃটেনে ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা ফান্ড বৃদ্ধিতে,কাউন্সিলের সহযোগিতা

লন্ডন বাংলা ডেস্কঃঃ

ব্রিটেনে যে কোন ধরনের সন্ত্রাসী আক্রমণ থেকে রক্ষার জন্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা খাতের বরাদ্দ বাড়ানো হয়েছে। এই খাতে বর্তমানে ৩.২ মিলিয়ন পাউন্ড রাখা হয়েছে। এই ফান্ড প্রাপ্তির জন্য মসজিদসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে আগামী ৯ আগষ্টের মধ্যে আবেদন করতে হবে।ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা গেইট নির্মাণ, লক, এলার্ম, সিসিটিভি ইত্যাদির জন্য এই অর্থ দেয়া হবে।

 

টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস তার আবেদনকে সাড়া দিয়ে এই খাতে ইতিপূর্বের বরাদ্দ ১.৬ মিলিয়নকে বাড়িয়ে ৩.২ মিলিয়ন করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। কিন্তু একই সাথে সতর্ক করে দিয়ে বলেছেন এই নির্ধারিত অর্থ সারাদেশের জন্য পর্যাপ্ত নাও হতে পারে।মেয়র এই ফান্ডের জন্য মসজিদসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে আবেদনের জন্য অনুরুধ করে আশ্বাস দিয়েছেন আবেদন কৃতকার্য করার জন্য কাউন্সিলের সংশ্লিষ্ট অফিসাররা সর্বাত্মক সহযোগিতা করবেন।

 

মেয়র বলেন আমরা সরকারের কাছে এই খাতে ফান্ড বৃদ্ধির জন্য লবি করেছি। সরকার আমাদের আবেদনে সাড়া দেয়ায় আমি আনন্দিত। সাম্প্রতিককালে বিশ্ব জুড়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসী আক্রমণ বেড়ে যাওয়ায় এসবের নিরাপত্তার বিষয়টি রিভিউ করা দরকার হয়ে পড়ে।

 

মেয়র আরো বলেন, টাওয়ার হ্যামলেটসে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে যাতায়াতকারীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমাদের যৌথভাবে কাজ করাটা জরুরী। আর এলক্ষ্যে আমাদের প্রতিষ্ঠানগুলো যাতে ফান্ডের প্রতিযোগিতায় সফল হতে পারেন এজন্য কাউন্সিলের সংশ্লিষ্ট অফিসাররা তাদেরকে সহযোগিতা করবেন। এজন্য সকল ব্যবস্থা নেয়া হয়েছে।

 

ডেপুটি মেয়র এবং টাওয়ার হ্যামলেটসের ফেইথ কমিউনিটির সাথে কাজের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলার সিরাজুল ইসলাম বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা বৃদ্ধির জন্য ফান্ড বাড়ানোয় আমি আনন্দিত। এই ফান্ড তারা নতুন সিসিটিভি লাগানো, লাইটিং, ফেন্সিং, গেইট নির্মান ইত্যাদি কাজে ব্যবহার করতে পারবেন। আমি আশা করবো আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আগামী ৯ আগষ্টের মধ্যে তাদের আবেদন জমা দিবেন। আমরা দ্রুততার সাথে তাদের আবেদনে সহযোগিতা করতে চাই।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930