সড়ক দূর্ঘটনায় জুড়ীতে নিহত-১

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০

সড়ক দূর্ঘটনায় জুড়ীতে নিহত-১

 

জেলা প্রতিনিধি/ মৌলভীবাজারঃঃ

মৌলভীবাজারের জুড়ীতে সড়ক দূর্ঘটনায় সিদ্দিকুর রহমান (৪০) নামে এক জনের মৃত্যু হয়েছে। উপজেলার জুড়ী-কুলাউড়া সড়কের মানিকসিংহ এলাকায় বৃহস্পতিবার রাতে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর রহমান উপজেলার নয়া গ্রামের মৃত আব্দুল মন্নান (মনা) এর পুত্র।

 

জানা যায়, ৪ সন্তানের জনক সিদ্দিকুর রহমান পার্শ্ববর্তী উপজেলা কুলাউড়ায় জালালাবাদ গ্যাস অফিসে সিকিউরিটি গার্ডের কাজ করতেন বলে জানা গেছে। বৃহস্পতিবার রাত ১০টায় ডিউটি শেষ করে বাইসাইকেল চালিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে আসার পর পিছন থেকে একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

 

খবর পেয়ে জুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)মো: জাহাঙ্গীর হোসেন সরদার দূর্ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930