ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দেবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 6:03 PM, January 31, 2020

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দেবেন প্রধানমন্ত্রী

 

লন্ডন বাংলা ডেস্কঃঃ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দেবেন প্রধানমন্ত্রী। ঢাকা সিটি কলেজ কেন্দ্রে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট দেবেন । শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়, শনিবার সকাল ৮টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে গিয়ে সরকার প্রধান নিজের ভোট দেবেন।

 

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক টানা চলবে ভোটগ্রহণ। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে প্রথম বারের মতো সিটি নির্বাচনে  ভোটগ্রহণ হবে। ঢাকার এই দুই সিটিতে ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন ভোটার রয়েছেন। দুই সিটিতে মোট ১৬টি ভেন্যু থেকে ২ হাজার ৪৬৮টি কেন্দ্রে একযোগে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই ভোটগ্রহণের সরঞ্জামাদীও বিতরণ করেছে ইসি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30