বড়লেখায় ২৩ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০

বড়লেখায় ২৩ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

জেলা প্রতিনিধি/ মৌলভীবাজারঃঃ

মৌলভীবাজার জেলার বড়লেখায় অপহরণের শিকার এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এক মাস ২৩ দিন পর অপহৃত এক স্কুল ছাত্রীকে (১৫) উদ্ধার করা হয়েছে । শুক্রবার (৩১ জানুয়ারি) ভোররাতে চট্টগ্রাম বন্দর থানা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহণরকারী নাঈমুর রহমান রাজুকে (২০) গ্রেফতার করে পুলিশ। অপহণরকারী নাঈমুর রহমান রাজু একই উপজেলার গাংকুল গ্রামের শরীফ উদ্দিনের ছেলে।

 

সূত্রে জানা যায়, অপহরণের শিকার ওই স্কুলছাত্রীর বাড়ি উপজেলার হরিপুর গ্রামে। সে গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।  বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় গ্রাংকুল গ্রামের বখাটে নাঈমুর রহমান রাজু তাকে প্রায়ই উত্যক্ত করতেন। রাজু তাকে প্রেমের প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখান করেন। স্কুলছাত্রী বিষয়টি তার পরিবারকে জানালে তার পরিবারের সদস্যরা রাজুকে ডেকে তাকে বুঝানোর চেষ্টা করেন।

 

 গত বছরের ০৮ ডিসেম্বর সকাল সাড়ে নয়টার দিকে ওই ছাত্রী স্কুলে যচ্ছিলেন। এসময় আগে থেকে গাংকুল এলাকায় ওত পেতে থাকা রাজু ও তার সহযোগিরা ছাত্রীকে জোরপূর্বক অটোরিকশায় তুলে নিয়ে যায়।

 

এই ঘটনার ১৫ দিন পর গত ২৩ ডিসেম্বর ওই স্কুলছাত্রীর ভাই বাদি হয়ে নাঈমুর রহমান রাজুকে আসামি করে বড়লেখা থানায় একটি অপহরণ মামলা করেন।

 

মামলা দায়েরের পর গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩১ জানুয়ারি) ভোররাতে মামলার তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত কুমার দাস চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করেন এবং অপহণরকারী রাজুকে গ্রেফতার করা হয়।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত কুমার দাস শুক্রবার রাতে বলেন, শনিবার (আজ) স্কুল ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে এবং আসামি রাজুকে আদালতে প্রেরণ করা হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031