বাহুবলে ভাগ্নির টাকা আত্মসাৎ ও বোনকে মারধোরের ঘটনায় অভিযোগ দায়ের

প্রকাশিত: 6:35 PM, July 23, 2020

বাহুবলে ভাগ্নির টাকা আত্মসাৎ ও বোনকে মারধোরের ঘটনায় অভিযোগ দায়ের
প্রতিনিধি/বাহুবলঃঃ
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার কুখ্যাত মাদক সম্রাট ও ভাগ্নির কাবিননামার টাকা আত্মসাৎকারী বহু অপকর্মের হোতা, আজিজুল হক সানুর বিরুদ্ধে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তার ভাগ্নি প্রিয়া আক্তার। অভিযোগে উল্লেখ্য যেন, ৩নং সাতকাপন ইউনিয়নের চলিতাবাড়ীর ইছার উদ্দিন উরফে গুজা মিয়ার ছেলে আজিজুল হক সানু সম্পর্কে তার মামা হয়।
সানু মিয়া মামা হয়ে প্রতিপক্ষের সাথে হাত  মিলিয়ে ভাগ্নি প্রিয়া আক্তার ও তার পরিবারের লোকজনকে কারণে অকারণে হুমকি ও বসতবাড়ী থেকে উচ্ছেদের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। সানুর বিরুদ্ধে ইতিপূর্বেও নারী কেলেঙ্কারি ও চাঁদাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে, তার কোন ব্যবস্থা নিচ্ছেনা স্থানীয় থানা পুলিশ। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাগন।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে বাহুবল নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বলেন তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30