নবীগঞ্জে অবৈধ কারেন্ট জাল জব্দ

প্রকাশিত: 6:42 PM, July 23, 2020

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ 
নবীগঞ্জ উপজেলায় বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় আব্দুল আলী (৬০) নামে এক কারেন্ট জাল ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
বৃহস্পতিবার গোপন সংবাদের প্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলার মাছ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আলী স্টোর নামের একটি দোকান থেকে প্রায় ২৫ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
জানা যায়, উপজেলার কামালপুর, করগাঁও এলাকার গুমজর আলীর পুত্র আব্দুল আলী (৬০) আলী স্টোর নামের নিজ দোকানের পেছনে বসতি ঘরের মধ্যে গোপনে অবৈধ কারেন্ট জাল বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমান ও উপজেলা মৎস কর্মকর্তা উপিস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30