সিলেট ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ ছুটি বাড়ানো হয়েছে। এ সময়ে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
এর আগে করোনার কারণে আগামী ৬ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এই ছুটি আরও বর্ধিত করা হল।