নবীগঞ্জের নতুন ইউএনও শেখ মহিউদ্দিন

প্রকাশিত: 8:31 PM, August 4, 2020

নবীগঞ্জের নতুন ইউএনও শেখ মহিউদ্দিন
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল বাংলাদেশ দূতাবাস এথেন্স গ্রীসের প্রথম সচিব (শ্রম) হিসেবে পদ উন্নতি হয়েছে। সম্প্রতি বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ এর স্বাক্ষরিত এক পত্রে এ প্রজ্ঞাপন জারী করা হয়।
 হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় যোগদানের পর থেকে সততা ও কর্মদক্ষতায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ইউএনও বিশ্বজিত কুমার পাল।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রায় ৭ মাস দায়িত্ব পালনকালে মেধা, পরিশ্রম সততা ও কর্মদক্ষতা দিয়ে মন জয় করেছেন নবীগঞ্জবাসীর। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে নবীগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে বিদায়ী শুভেচ্ছা দেয়া হয় বিশ্বজিত কুমার পালকে।
এদিকে, নবীগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে শেখ মহিউদ্দিন যোগদান করেছেন। আগামীকাল বুধবার থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। এর পূর্বে  তিনি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। পরে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলী করা হয়।
গত ১৫ জুলাই সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান (এনডিসি) এর সাক্ষরিত এক পজ্ঞাপনে শেখ মহিউদ্দিনকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলী করা হয়। নবীগঞ্জ উপজেলার সার্বিক কার্যক্রম এগিয়ে নিতে ও দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন নবাগত (ইউএনও) শেখ মহিউদ্দিন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30