সিলেট ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
মান সম্মত শিক্ষা নিশ্চিত করণে করোনাকালীন ও করোনা পরবর্তী শিক্ষা ভাবনা নিয়ে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোট (৪ টি নিবন্ধিত সংগঠনের) এর উদ্যোগে ভার্চুয়াল অলোচনা সভার আয়োজন করা হয়েছে ।
আজ ৫ আগস্ট বুধবার রাত ৮ টায় অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় অংশ গ্রহন করবেন, প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক ফসিউল্লাহ্,।
সভটি পরিচালনা করবেন, জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শাহিনুর আক্তর। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমতির সাধারণ সম্পাদক অজিত পাল এর সভাপতিত্বে ভার্চুয়াল পদ্ধতিতে সভায় অংশগ্রহন করবেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ এর সভাপতি তপন মন্ডল। প্রতিপাদ্য বিষয়ে উপস্থাপনা করবেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ এর সভাপতি শাহিনুর আল আমিন।