সিলেটে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন

প্রকাশিত: 2:36 PM, February 2, 2020

সিলেটে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন

 

স্টাফ রির্পোটারঃঃ

জাতীয় নিরাপদ খাদ্য দিবস আজ । জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে সবাই মিলে হাত মিলাই- নিরাপদ খাদ্য নিশ্চিত চাই, প্রতিপাদ্যে আজ সিলেটে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিার (২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে ও সিলেট জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির ব্যপস্থানপায় একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বের হয়ে নগরীর কোর্ট পয়েন্ট প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদ মিলায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসলাম উদ্দিনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

 

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মনোজ কান্তি দাস চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফাহাদ জুবায়ের, এসএমপি\’র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নির্মেলেন্দু চক্রবর্তী, বিশিষ্ট কলমিস্ট আফতাব চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনির।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30