নবীগঞ্জে ভুয়া সিআইডি কর্মকর্তা ধরে পুলিশে দিল জনতা

প্রকাশিত: 7:01 PM, August 11, 2020

নবীগঞ্জে ভুয়া সিআইডি কর্মকর্তা ধরে পুলিশে দিল জনতা

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজার থেকে এক ভুয়া সিআইডি কর্মকর্তাকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।আটক ভুয়া সিআইডি কর্মকর্তা শোভন মাহমুদ (৩০) রংপুর জেলার কোতোয়ালি থানার পশ্চিম বাবুখা গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে।

পুলিশ জানায়, আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে শোভন মাহমুদ নামের ওই ব্যক্তি ইনাতগঞ্জ বাজারের মা ফার্মেসিতে গিয়ে ফার্মেসির মালিক অনিক রায়ের কাছে এক পাতা রিভোট্রিল ট্যাবলেট চান। ফর্মেসির মালিক প্রেসক্রিপশন চাইলে তিনি বলেন ‘দিচ্ছি’। এ সময় অনিক ট্যাবলেট বের করলে শোভন তার পরিচয় দিয়ে বলেন তিনি সিআইডি’র সাব-ইন্সপেক্টর। প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রির অপরাধে তিনি ফার্মেসির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা দিতে বলেন। পরে অনিক তাকে দুই হাজার টাকা দেন । টাকা দেওয়ার পর অনিকের সন্দেহ হলে এলাকার লোকজনের সহযোগিতায় তিনি তাকে আটক করেন।

আটকের পর শোভন জানান, তিনি বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা কারাগার থেকে বের হয়েছেন। তিনি হবিগঞ্জ শহরের একটি হোটেলে রুম নিয়ে বসবাস করছেন। তার কাছে কোনো টাকা না থাকায় ভুয়া সিআইডি কর্মকর্তা সেজে তিনি এ কাজ করেছেন।

খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই শাহজাহান, এএসআই লোকেস দাশ, এএসআই আব্দুস সামাদ আজাদসহ একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শোভনকে আটক করে ফাঁড়িতে নিয়ে যান।

এএসআই আব্দুস সামাদ আজাদ জানান, প্রায় ১ মাস আগে শোভন বাহুবল বাজারে সেনাবাহিনীর লোক পরিচয় দিয়ে প্রতারণাকালে স্থানীয় জনসাধারণ তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। জেল থেকে বের হয়ে আবারও তিনি প্রতারণা শুরু করেছেন।

ফার্মেসির মালিক অনিক রায় জানান, শোভন নিজেকে সিআইডি’র লোক বলে পরিচয় দেন। প্রথমে তিনি আসল ঘটনা বুঝতে পারেননি। পরে সন্দেহ হলে এলাকাবাসীর সহযোগিতায় তাকে আটক করেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছদ্দিন খাঁন জানান, শোভন মাহমুদ ভুয়া সিআইডি কর্মকর্তা সেজে ইনাতগঞ্জ বাজারের মা ফর্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করে। এ সময় এলাকাবাসী তাকে আটক করেন। আসলে তিনি সিআইডি’র কোনো কর্মকর্তা নন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30