নবীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইমামবাড়ি বাজারে অভিযান, জরিমানা

প্রকাশিত: 5:38 PM, August 27, 2020

নবীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইমামবাড়ি বাজারে অভিযান, জরিমানা
বুলবুল আহমদ/ নবীগঞ্জঃঃ
নবীগঞ্জে ২য় দিনের মতো বৃহস্পতিবার দুপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত ও জনগণের স্বার্থে উপজেলার ইমামবাড়ি বাজারে ব্যাপক আকারে উপজেলা প্রশাসন কর্তৃক উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় রাস্তার দুই পাশে বিভিন্ন অবৈধ দোকান, স্থাপনা উচ্ছেদ করা হয়। রাস্তায় ইট বালু, কাঠ ইত্যাদি রাখার অপরাধে ও ১৫টি মামলা দিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে  বিভিন্ন পরিমাণে ৪০ হাজার ৪শত টাকা অর্থ দন্ড  প্রদান করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মূল্য তালিকা না থাকায় ও বেশি ওজনের প্যাকেট দিয়ে মিষ্টি বিক্রয় সহ অন্যান্য অপরাধেরও জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার  উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন। এতে উচ্ছেদ কার্যক্রমে লোকবল সহায়তা প্রদান করেন স্থানীয় ইউ/পি চেয়ারম্যান প্রসিকিউশন ও আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা করেন নবীগঞ্জ থানা পুলিশ।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমার উপজেলায় কার্যক্রম শুরু হয়েছে এবং এটি নিয়মিত অব্যাহত থাকবে। তাই আপনাদের সকল অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করছি। যানজটমুক্ত ও জনগণের ভোগান্তিহীন ভাবে চলাচল নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30