পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকাল ৩টার সময় উল্লেখিত স্থান বিবিয়ানা নদীতে ভেসে কছুড়িপনার মধ্য আটকে আছে। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত), উত্তম রায়, ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ শামছউদ্দিন খাঁন, এএসআই আব্দুস সামাদ আজাদ সহ একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল তৈরী করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম রায় এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিবিয়ানা নদী থেকে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।