নির্বাচনে হেরে যুক্তরাষ্ট্র চলে যাচ্ছেন সিলেঢী ডেইজী

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০

নির্বাচনে হেরে যুক্তরাষ্ট্র চলে যাচ্ছেন সিলেঢী ডেইজী

লন্ডন বাংলা ডেস্কঃঃ

রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের আলোচিত কাউন্সিলর প্রার্থী ছিলেন আলেয়া সারোয়ার ডেইজী। পরাজয়ের পর এখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন পরিবারকে নিয়ে সময় কাটাবেন। এ উদ্দেশ্যে আগামী এপ্রিল মাসে নিউইর্য়কে পরিবারের কাছে চলে যেতে পারেন তিনি।

 

গতকাল রোববার ডেইজী নিজেই সংবাদমাধ্যমকে এ কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‌‘নির্বাচনে হেরে গেলেও আমি জনগণের ভালোবাসা অর্জন করতে পেরেছি। আমি ভালোবেসেছি আমার নেত্রী শেখ হাসিনাকে, ভালোবেসেছি জনগণকে। বিজয়ী হয়ে জনগণের জন্যই কাজ করতে চেয়েছিলাম।

 

ডেইজী বলেন, ‌‘পরাজিত হয়ে আমি দুঃখ পাইনি। আমার দুঃখ আমি আওয়ামী লীগকে এই আসনটি দিতে পারিনি। আমি জনগণের ভালোবাসা অর্জন করতে পেরেছি। আমার নেত্রী শেখ হাসিনার হয়ে জনগণের জন্য কাজ করেছি, আগামীতেও করতে চেয়েছিলাম। আমার সেই ইচ্ছা ছিল, শক্তি ছিল।’

Spread the love

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930