সিলেট |
প্রকাশিত: 8:02 PM, September 10, 2020
বুলবুল আহমদ, নবীগঞ্জঃঃ
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কুর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কুর্শি নবজাগরণ ক্রিকেট ক্লাবের ২০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্টান ঝাকজমকপুর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। এর পূর্বে একটি আনন্দ র্যালী সড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিন করা হয়। অনুষ্টান শুরুতেই অতিথিবৃন্দ কেক কেটে অনুষ্টানের শুভ সুচনা করেন।
নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও কুর্শী বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো: সরওয়ার শিকদার এর সভাপতিত্বে ও নবজাগরন ক্রিকেট ক্লাবের সাবেক অধিনায়ক তুহিন আহমদ চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব ফজলুলহক চৌধুরী সেলিম। এতে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মূছা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমেদ খালেদ, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা অনর উদ্দিন চৌধুরী জাহিদ, ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যাপক জয়নাল আবেদীন খান, নবীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী সুমন আহমদ চৌধুরী, ইউপি সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমীন খান, গ্রামের বিশিষ্ট মুরব্বি ইয়াওর চৌধুরী, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল মতিন চৌধুরী, নিয়ামুল করিম অপু, আওয়ামী বঙ্গবন্ধু পরিষদের নেতা ভানুলাল দাশ, পৌরযুবলীগ নেতা জাবেদ আহমদ, মোঃ আলী সহ ক্লাবের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন, নবজাগরন ক্রিকেট ক্লাবের অধিনায়ক গোলামরানা চৌধুরী পাপ্পু।