বুলবুল আহমদ/ নবীগঞ্জঃঃ
বাংলাদেশির ২যুবকে গুলিবিদ্ধ লাশ গ্রীসের আসপোপিরগো নামক স্থান থেকে উদ্ধার করেছে ঐ দেশটির পুলিশ। তবে তাদের কুণের কারণ এখোনও যানা যায়নি। তাদের দুই জনেরই বাড়ি নবীগঞ্জ উপজেলা।
জানাযায়, জীবিকার তাগিদে নবীগঞ্জের দুই যুবক গিয়োছিল। তারা হলেন, নবীগঞ্জ উপজেলার বড়ভাকৈর পূর্ব ইউনিয়নের কামড়াখাই গ্রামের আব্দুর রাজ্জাক ও গুলেছা বেগমের পুত্র আব্দুল মালিক, একই এলাকার নুর হুসেন ও আমিনা খাতুনের পুত্র মোঃ শাহীন।
পুলিশ জানিয়েছে, কে বা কারা তাদের হত্যা করে পরিত্যক্ত দুটি কনটেইনারের পৃথক পৃথক রুমে রেখে যায়। তাদের একজন মাথায় ও আরেকজন গলায় গুলিবিদ্ধ ছিল। গ্রিসের প্রচলিত আইনে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি হাজী আব্দুল কুদ্দুস, গ্রিস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতুব্বর জোর দাবি জানিয়েছেন।
ইতোমধ্যে গ্রীস পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ দেশে পাঠানো হবে। এ দিকে এখবর পেয়ে তাদের পরিবারবর্গ ও আত্মীয় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।