প্রতিনিধি/বাহুবলঃঃ
বাহুবলের রশিদপুর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতির উপর হামলা চালিয়ে সাথে থাকা টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে এক ইউ,পি সদস্য ও তার লোকজনের বিরুদ্ধে, ঘটনাটি ঘটেছে বুধবার(১৬)ই সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে দূর্গামন্দির চৌমুহনীতে।
জানা যায়, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রশিদপুর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি নৃপেন চাষা পূজা উপলক্ষে বাজনা বাদ্য,মূর্তি ও ডেকোরেটার্স ভাড়া করার জন্য সাথে ৮২ হাজার ৫ শত টাকা নিয়ে বাড়ি থেকে বের হন,রশিদপুর দূর্গামন্দির সংলগ্ন চৌমুহনীতে আসা মাত্রই স্থানীয় ওয়ার্ড মেম্বার ইয়াকুব আলীর নেতৃত্বে, সম্ভ বাউরী, দুলন চাষা,বাদল বাউরী,জ্যােতিষ বাউরী,স্বপন কর্মকার সহ তাদের লোকজন নৃপেন চাষার উপর হামলা চালায়। এসময় নৃপেন চাষার সাথে থাকা ৮২ হাজার ৫শত টাকা তারা ছিনিয়ে নিয়ে যায়। উল্লেখ্য যে শারদীয় দুর্গা পূজার কমিটি গঠন নিয়ে নৃপেন চাষা ও ইয়াকুব আলী মেম্বারের লোকজনের মধ্যে বিরোধ ছিল।
এঘটনায় নৃপেন চাষা বাদী হয়ে ইয়াকুব আলী মেম্বারকে ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৪/৫জনকে অভিযুক্ত করে বাহুবল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এব্যাপারে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর তদন্ত আলমগীর কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।