নবীগঞ্জে কৃষক মোতাচ্ছির হত্যা মামলায় ১ আসামীর যাবৎ জীবন কারাদন্ড

প্রকাশিত: 12:10 PM, September 23, 2020

 নবীগঞ্জে কৃষক মোতাচ্ছির হত্যা মামলায় ১ আসামীর যাবৎ জীবন কারাদন্ড

বুলবুল আহমদ/নবীগঞ্জঃঃ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কৃষক মোতচ্ছির মিয়া হত্যা মামলায় ঘাতকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এবং তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সহ ৫ বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

 

গতকাল মঙ্গলবার দুপুরে এ রায় দেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাছিম রেজা। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, উপজেলার পুটিয়া গ্রামের মৃত সৈয়দ আইয়ুব আলীর পুত্র সৈয়দ মজাম্মিল আলী।

 

মামলার বিবরণে জানা যায়, বিগত ২০০৭ ইংরেজি  সালের ১০ জুলাই বিকেলে পূর্ব বিরোধের জের ধরে নিজ বাড়িতে মোতচ্ছির মিয়ার উপর হামলা চালায় আসামীরা। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে ১১জুলাই সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

১৩ জুলাই নিহত মোতচ্ছির মিয়ার মা লিলা বেগম বাদি হয়ে নবীগঞ্জ থানায় ৫ জনকে নাম উল্লেখ্য করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার তৎকালীন এস.আই লুৎফুর রহমান তদন্ত শেষে ২০০৭ সালের ৭অক্টোবর এজাহারভুক্ত ৫জনকে আসামী আসামী করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলায় ১৫ জন সাক্ষির মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক উল্লেখিত রায় দেন।

 

রায় প্রদানের সময় আসামী এজলাসে উপস্থিত ছিলেন। মামলার অপর ৪ আসামীকে বেকসুর খালাস দেয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সালেহ আহমেদ আসামীপক্ষে মামলা পরিচালনা করেন রোকসানা জামান। প্রায় ১৩ বছর ২ মাস পর একটি হত্যা মামলার দায় হওয়ার একদিকে আনন্দ অন্যদিকে মূখরোচক ভাবেন  আলোচনা দেখা দিয়েয়ে

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30