সিলেট |
প্রকাশিত: 3:37 PM, February 5, 2020
স্টাফ রিপোর্টারঃঃ
সিলেট নগরীর কাষ্টঘর থেকে ওয়ারেন্টভূক্ত ১ পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ ।
সিলেট ক্যাম্পের এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে সিলেট নগরীতে অভিযান পরিচালনা করে মঙ্গলবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্র্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃত আসামীর কাষ্টঘর সুইপার কলোনীর দিলু মনি লালের ছেলে শাওন লাল সোলাই (৩২)। গ্রেফতারকৃত আসামীকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি সত্যতা নিশ্চিত করেন সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান।