প্রতিনিধি/বাহুবলঃঃ
হবিগঞ্জের বাহুবল উপজেলা খাদিমুল কুরআন পরিষদের উদ্যোগে আল্লামা শাহ আহমদ শফী স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আছর হইতে বাদ মাগরিব পর্যন্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খাদিমুল কুরআন পরিষদের সভাপতি মাওলানা আজিজুর রহমান মানিক এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আব্দুল হাই এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।মাওলানা আব্দাল খান বানিয়াচং ও উপপরিচালক ইঃফাঃ হবিগঞ্জ। প্রধান আলোচক ও প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস আল্লামা মনির উদ্দিন,সহ সেক্রেটারী হাফেজ কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর নুর,প্রচার সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা শামসুল আলম সদস্য, মাওলানা আঃ ওয়াদুদ সহসভাপতি, কাজী আব্দুল হাই সদস্য, মাওলানা আব্দুল খালেক উপদেষ্টা, মাওলানা আব্দুল্লাহ আকিলপুরী উপদেষ্টা, মাওলানা আব্দুল বারী আনছারী উপদেষ্টা,উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিভিন্ন উলামায়ে কেরাম ও ছাত্র জনতা।সভা শেষে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, এতে অংশগ্রহণ করেন বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লীগন।