সিলেট ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০
প্রতিনিধি/ গোলাপগঞ্জঃঃ
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি সদর উপজেলার কাউন্সিল সম্মেলন ২১ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় গৌছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির যুগ্ম আহবায়ক মো: আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মো: গিয়াস উদ্দিন।
সদর শিক্ষক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন মানিকের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির আহবায়ক মো: সাইফুল ইসলাম, সাবেক জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শুয়াইবুর রহমান, সদর উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি গোলাম সরোয়ার, সদর উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির মহিলা সম্পাদিকা নাদিরা বেগম, সাবেক বিভাগীয় শিক্ষক কল্যাণ সমিতির সদস্য ও সদর শিক্ষক কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালিক মামুন, গোলাপগঞ্জ শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কুদ্দুছ । কাউন্সিল সম্মেলনে ২১সদস্য বিশিষ্ঠ একটি কমিটি গঠন করা হয়েছে।
উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন সদর উপজেলার নোয়াগাও শাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গোলাম ছরওয়ার, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালিক মামুন, সিনিয়র সহ-সভাপতি হোসনেয়ারা বেগম, সাধারণ সম্পাদক হাজি আরজুমান্দ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, সহ-সাধারণ সম্পাদক শৈলেন শর্ম্মা, সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক ফয়েজ উদ্দিন, প্রচার সম্পাদক হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক মো: আব্দুল বাছিত, সহ-দপ্তর সম্পাদক উম্মে কুলসুমা, অর্থ সম্পাদক সেলিম আহমদ, সহ-অর্থ সম্পাদক মানিক মিয়া, মহিলা সম্পাদিকা নাদিরা বেগম, সহ-মহিলা সম্পাদিকা সেলিনা বেগম, সদস্য কবরী চৌধুরী, ফারুক আহমদ, লুৎফুর রহমান, আয়শা বেগম, আব্দুল মুকিত, জামাল উদ্দিন, হালিমা বেগম।