জগন্নাথপুরে ৩৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: 9:33 AM, February 6, 2020

জগন্নাথপুরে ৩৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ

 

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে “খাস জমি মুক্ত রাখি, সুন্দর পরিচ্ছন্ন জগন্নাথপুর গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে অভিযানে ৩৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

৫ ফ্রেব্রুয়ারি বুধবার জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত এর নেতৃত্বে উপজেলার সৈয়দপুর বাজারে মাগুরা নদীর তীরে চালানো অভিযানে ৩৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া সৈয়দপুর মল্লিকপাড়া গ্রামের রাস্তা দখল করে নির্মিত বাড়ির সীমানা দেয়ালের সামনের অংশ অপসারণ করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30