দিরাইয়ে ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ১১

প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০

দিরাইয়ে ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ১১

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সুনামগঞ্জ জেলার দিরাইয় উপজেলার রায়বাঙ্গালী গ্রামে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১১ জন গুলিবিদ্ধসহ ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

(৫ ফেব্রুয়ারি) বুধবার বিকেলে গ্রামের ইউপি সদস্য মনু মিয়া ও জাহির আলীর লোকজনের মধ্যে ঘন্টাব্যাপী এ বন্দুকযুদ্ধ হয়। এদিকে, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে সূত্রে জানা যায়, হাসপাতালে ভর্তি হওয়া গুলিবিদ্ধ ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

জানা যায়, রায়বাঙ্গালী গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ইউপি সদস্য মনু মিয়া ও জাহির আলীর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ, মামলা চলে আসছে। এর জের ধরে ইউপি সদস্য মনু মিয়া ও জাহির আলীর লোক জনের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন ঘন্টাব্যাপী বন্দুক দিয়ে গুলি ছুড়েন । এতে উভয় পক্ষের ১১ জন আহত হয়।

 

এতে উভয় পক্ষের আহতরা হলেন,  আলাল মিয়া (৩৪), এলিনা বেগম (৩০), জমিল মিয়া (৩১), রিপন মিয়া (২৫), লয়লুছ মিয়া (৩২), মাসুক মিয়া (৬০), শামীম মিয়া (৩৩), তাজ উল্লা (৪১), ও জাহির আলীর পক্ষের শেখ ইকবাল (৩২), শেখ আব্দুল বারিক (৩৮), শেখ মকসদ আলী (৫০), শেখ রুবেল (৩৬) গুলিবিদ্ধ হন।

 

দিরাই থানা অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে । তাদের মধ্যে অনেক মামলা মোকদ্দমা রয়েছে বলে জানা গেছে। ঘটনার সময়ে আমরা সেখানে ছিলাম না, গোলাগুলি হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930