ওসমানীনগরে আজ শুরু হয়েছে শাহ দামড়ীর ঐতিহ্যবাহি উরুস

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০

ওসমানীনগরে আজ শুরু হয়েছে শাহ দামড়ীর ঐতিহ্যবাহি উরুস

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

সিলেটের ওসমানীনগরে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে পীর শাহ দামড়ীর ঐতিহ্যবাহি উরুস। উপজেলার উমরপুর ইউনিয়নের বড় ইসবপুর গ্রামে পীর শাহ দামড়ী নামে সর্বজন পরিচিত হযরত সৈয়দ কামাল উদ্দিন আহমদ (রঃ) ও হযরত সৈয়দ আলী জান (রঃ) এর ইছালে ছওয়াব উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবার বড় ইসবপুর পীর বাড়িতে দুই দিন ব্যাপী উরুশ মোবারক অনুষ্ঠিত হবে।

 

৭ ফ্রেবুয়ারী শুক্রবার জিকির ও মিলাদ মাহফিল ৮ ফেব্রুয়ারী শনিবার সকালে কোরআন খতম,মিলাদ শরীফ,ফাতেহা পাঠ,তাহাজ্জুদ বাদ ফাতেহা পাঠ ফজরের পর শিরনী বিতরনের মাধ্যমে শেষ হবে। উরুস কে কেন্দ্র করে গত এক সপ্তাহ থেকে দেশের প্রত্যান্ত অঞ্চল থেকে এসেছেন ভক্তরা। উরুসকে ঘিরে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে।

সার্বিক বিষয়ে বর্তমান পীর সৈয়দ আহমদ জান সানু জানান, প্রতি বৎসরের ন্যায় উরুসের চুড়ান্ত প্রস্তুতির পর শুক্রবার আনুষ্টানিকতা শুরু হয়েছে। হাজার ভক্তরা মাজার এলাকায় জড়ো হয়েছেন। নিরাপত্তার জন্য আইন শৃংঙ্খলা বাহিনীর পাশাপাশি একাধিক স্বেচ্ছাসেবক টিম নিয়োজিত রয়েছে।এছাড়া পুরো উরুস এরিয়া সিসি ক্যামেরায় আওতায় রাখা হয়েছে।

Spread the love

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031