কাল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে সিলেটের বিভিন্ন স্থানে

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০

কাল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে সিলেটের বিভিন্ন স্থানে

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সিলেট জেলার বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। লঘুচাপের কারণে আগামী রোববার দুপুরে থেকে  সিলেট জেলার বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন সিলেটের আহবহাওয়বিদ সাঈদ আহমদ চেীধুরী।

 

দেশের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হলেও রোববার দুপুর থেকে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

সকালে দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

 

সেজন্য আবহাওয়া আংশিক মেঘলা থেকে মেঘলাসহ প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

 

শৈত্যপ্রবাহের বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031