সিলেট |
প্রকাশিত: 3:46 PM, November 13, 2020
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর মেজর মো. শওকাতুল মোনায়েম , এ্যাডি. এসপি বসুদত্ত চাকমা সমন্বয়ে গঠিত সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল বুধবার সকাল ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি সিলেট জালালাবাদ থানাধীন কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে চোরাকারবারি আব্দুল খালিককে গ্রেফতার করা হয়েছে।
জানাযায়, সিলেট এসএমপি জালালাবাদ থানার অন্তপুর গ্রামের মৃত আব্দুন নূর এর পুত্র আব্দুল খালিক (৫০) ভারতীয় পাতার বিড়ি ৩ লক্ষ ৩৫ হাজার পিস বিড়ি একটি পিকআপ গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে এসএমপির জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে ।
অপরদিকে আব্দুল খালিক গ্রেফতারের খবরে তার নিজ এলাকা সহ সিলেট লোকজন একটু সস্তির নিশ্বাস ফেলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, সে দীঘদিন ধরে বীর দরপে ভারভীয় বিড়ি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিল। তার বিরোদ্ধে ভয়ে কেউ মূখ তুলতে পারেননি। কিন্তু র্যাবের হাতে গ্রেফতারের পর অনেকেই মূখ খুলে তার অপকর্মের নানান বর্ণনা দিয়েছেন।