হবিগঞ্জে এ্যাসাইনমেন্ট’ জমা দিতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

প্রকাশিত: 4:11 PM, November 13, 2020

হবিগঞ্জে এ্যাসাইনমেন্ট’ জমা দিতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

জেলা প্রতিনিধিঃঃ

হবিগঞ্জের চুনারুঘাটে স্কুলে ‘এ্যাসাইনমেন্ট’ জমা দিতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ৭ম শ্রেণির ছাত্রী। এমন অভিযোগ এনে কথিত প্রেমিকসহ দুই কলেজছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে স্কুলছাত্রীর মা বাদি হয়ে চুনারুঘাট থানায় মামলাটি দায়ের করেন।

 

মামলার আসামিরা হলো, উপজেলার উত্তর পাকুরিয়া গ্রামের আব্দুল কাইয়ুম সরকারের ছেলে চুনারুঘাট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র জিসান সরকার (২২) ও তার বন্ধু একই গ্রামের রাব্বি (২০)। নির্যাতিতা স্কুলছাত্রী চুনারুঘাট দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয় (ডিসিপি)-এর ৭ম শ্রেণিতে অধ্যায়নরত।

 

স্কুলছাত্রীর বাবা অভিযোগ করেন, তার মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল জিসান সরকারের। বৃহস্পতিবার বেলা দেড়টায় ওই ছাত্রী স্কুরের ‘এ্যাসাইনমেন্ট’ জমা দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় জিসান ঘুরতে যাওয়ার কথা বলে কলেজ সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় জিসানের বন্ধু রাব্বি ধর্ষণে সহযোগিতা করে।

 

বাড়িতে ফেরার পর স্কুলছাত্রী অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। পরে তাকে (স্কুলছাত্রী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। চুনারুঘাট থানাকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক সত্যতা পায়। রাত দুইটার দিকে স্কুলছাত্রীর মা বাদি হয়ে মামলা করেন।

 

এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছেলেটির সাথে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে এবং আজ (শুক্রবার) মেয়েটির ডাক্তারি পরীক্ষা হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30