সিলেট ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০
জেলা প্রতিনিধিঃঃ
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের চুনারুঘাটের আব্দুল গফুর (৪০) নিহত হয়েছেন। সে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিড়ি গ্রামের মৃত হাজী আঃ খালেক মিয়ার ছেলে। শুক্রবার (২৭ নভেম্বর)বাংলাদেশ সময় সন্ধা ৭ টায় দুবাইয়ে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিতহ আব্দুল গফুরের বড় ভাই হাজী আব্দুস ছাত্তার জানান, দুবাইয়ের বাসা থেকে চা খাওয়ার উদ্দ্যশে রেস্টুরেন্ট দিকে যাচ্ছিল । হঠাৎ একটি গাড়ি এসে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার দুই কন্যা ও এক পুত্র সন্তান,স্ত্রী ও আত্মীয় স্বজন রেখে যান।
আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসনাত চৌধুরী সনজু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আব্দুল গফুর দীর্ঘদিন যাবত দুবাই শহরে ব্যবসা করে আসছিলেন। তিনি এলাকার গরীব ও অসহায় মানুষদের সব সময় সহযোগীতা করতেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতম চলছে।
এদিকে নিহত আব্দুল গফুরের মৃতদেহ দেশে নিয়ে আসার জন্য পরিবারের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ ও চেষ্ঠা করছেন বলে জানান তার বেয়াই উপজেলা কৃষকলীগের সভাপতি মুজিবুর রহমান।