সিলেট ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০
ওসমানীনগর/প্রতিনিধিঃঃ
ওসমানীনগর উপজেলার প্রথম স্পোর্টস একাডেমি হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর স্বীকৃতি পেয়েছে ওসমানীনগরের নুনু ফুটবল একাডেমি। বাফুফের নিবন্ধন পাওয়া দেশের ৭৮টি একাডেমীর তালিকায় ওসমানীনগরের নুনু ফুটবল একাডেমী নাম যুক্ত হওয়া গৌরর্বজনক অধ্যায় হিসাবে অবহিত করেন একাডেমী দায়িত্বশীলরা।
নুনু ফুটবল একাডেমী এই সনদ লাভ করায় ভক্ত-সর্মথকদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। একাডেমি সভাপতি সুহেল আহমদ বলেন, ওসমানীনগরের ক্রীড়াঙ্গন আরো অনেক এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু সরকারী স্টেডিয়াম না থাকা, পৃষ্টপোষকতার অভাবসহ নানা প্রতিকূল কারণে আমরা জেলা বা জাতীয় পর্যায়ে সাফল্য নিয়ে আসতে পারছি না।
এক্ষেত্রে নুনু ফুটবল একাডেমি ক্রীড়াঙ্গনে স্বমহিমা উজ্জ্বল । এ একাডেমী থেকে অনেক খোলোয়াড় জাতীয় পর্যায়ের অনেক ক্লাবে খেলে নিজেদের প্রতিভার প্রমাণ দিচ্ছে। সারা বছর মাঠে নৈপূর্ণ দেখিয়ে নুনু ফুটবল একাডেমী বাফুফে’র স্বীকৃতি লাভ করে ওসমানীনগরের ক্রীড়ামোদী মহলের জন্য গৌরব বয়ে নিয়ে এসেছে। উল্লেখ্য, সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুটবল একাডেমিগুলো থেকে বাছাই করে ৭৮টি একাডেমিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাছাইকৃত একাডেমিগুলোর এই তালিকায় সিলেটের ওসমানীনগর উপজেলার প্রথম একাডেমি হিসেবে স্থান পেয়েছে নুনু ফুটবল একাডেমি। গত রোববার রাজধানী ঢাকাস্থ বাফুফে ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে বাফুফের সহ সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মো. আতাউর রহমান মানিকের হাত থেকে সার্টিফিকেট গ্রহণ করেন একাডেমির প্রতিষ্ঠাতা আলী আমজদ নুনু। এ সময় ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ ও সদস্যবৃন্দ।