মেয়াদ উত্তীর্ণ আটা দিয়ে খাবার তৈরি:৩০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০

মেয়াদ উত্তীর্ণ আটা দিয়ে খাবার তৈরি:৩০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টারঃঃ

মেয়াদ উত্তীর্ণ আটা দিয়ে খাবার তৈরি করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মৌলভীবাজারের ভাই ভাই বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে শেরপুরে এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সময় আফরোজগঞ্জ বাজারে অবস্থিত শাহ আলম ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

 

ডিএনসিআরপি মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, মূল্য তালিকা না রেখে অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রয় করা, নোংরা পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, মেয়াদ উত্তীর্ণ আটা দিয়ে খাদ্য পণ্য তৈরি করাসহ বিভিন্ন অপরাধে উক্ত জরিমানা করা হয়। অভিযানে সহায়তায় ছিল আর্মস পুলিশ ব্যাটেলিয়ান ফোর্স।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930