বিজয় দিবসে হবিগঞ্জ সাইক্লিং কমিউনিটির বাইসাইকেল রাইড

প্রকাশিত: 11:15 PM, December 16, 2020

বিজয় দিবসে  হবিগঞ্জ সাইক্লিং কমিউনিটির বাইসাইকেল রাইড

লন্ডন বাংলা ডেস্কঃঃ

মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষ্যে হবিগঞ্জ সাইক্লিং কমিউনিটির উদ্যোগে বাইসাইকেল রাইড অনুষ্ঠিত হয়। বুধবার দুপুর ১২ টায় জেলা শহরের শিরিষতলায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে রাইডের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

 

হবিগঞ্জ সাইক্লিং কমিউনিটির সভাপতি মোস্তাক আহমেদ খান শিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ সাইক্লিং কমিউনিটির এডমিন আবু সাঈদ কাসেম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসন মৌলভীবাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হারুন অর রশিদ সাগর। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক বাইসাইকেল রাইডে ৫ জন প্রমিলা সাইকিøষ্টসহ মোট ১৩০ জন সাইক্লিষ্ট অংশগ্রহণ করেন।

 

হবিগঞ্জ সাইক্লিং কমিউনিটির উপদেষ্ঠা এডভোকেট মোহাম্মদ আবদুল কাইয়ুমের পরিচালনায় অনুষ্ঠানে তরুণদের সাইক্লিং এ উৎসাহিত ও অনুপ্রাণিত করার জন্য শায়েস্তাগঞ্জ সাইক্লিং কমিউনিটির সাইক্লিষ্ট তোফায়েল আহমেদ, ব্রাদার্স ফাইড চিকেন এর স্বত্বাধিকারী মিজবাহ উদ্দিন চৌধুরী ফুয়াদ, হবিগঞ্জ সাইক্লিং কমিউনিটির প্রতিষ্ঠাতা এডমিন মোস্তাক আহমেদ খান শিপু এবং সাইকিøষ্ট শেখ আবুল খায়ের জাকির কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথির অংশগ্রহণে সাইক্লিষ্টরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিরিষতলায় পৌঁছে রাইডের সমাপ্তি করেন।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30