বিশ্বনাথে প্রবাসীদের অর্থায়নে নিমার্ণ করা হচ্ছে মসজিদ

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০

বিশ্বনাথে প্রবাসীদের অর্থায়নে নিমার্ণ করা হচ্ছে মসজিদ
মো. আবুল কাশেম/বিশ্বনাথঃঃ
সিলেটর বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্বাসরাম দক্ষিণ পাড়ায় প্রবাসীদের অর্থায়নে ও উদ্যোগে নিমার্ণ করা হচ্ছে ‘জান মোহাম্মদ’ জামে মসজিদ। যুক্তরাজ্য প্রবাসী কামাল মিয়া, ময়নুল ইসলাম, সফিকুল ইসলাম, রুহেল আহমদ, সুহেল আহমদ, হাজী আব্দুল করিমসহ তাদের আত্বীয়-স্বজনের অর্থায়নে অই জামে মসজিদ নিমার্ণ করা হচ্ছে। বিশিষ্ঠ ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা নাজিম উদ্দিন চৌধুরী ফুলতলী নতুন জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন।
সোমবার মসজিদ উদ্বোধন উপলক্ষে যুক্তরাজ্য প্রবাসী কামাল মিয়ার পূর্ব শ্বাসরামস্থ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশিষ্ঠ ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল মুনায়েম মঞ্জলালী।
এসময় উপস্থিত ছিলেন মাওলানা হাফিজ সাইফুল ইসলাম বালাউটি, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম. নুনু মিয়া, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) বিশ্বনাথ শাখার সাধারণ সম্পাদক মো. মধু মিয়া, ব্যাংকার সাইফুর রহমান শিকদার, কাতার প্রবাসী ফয়েজ আহমদ, ফ্রান্স প্রবাসী মিজানুর রহমান,পশ্চিম শ্বাসরামস্থ মোহাম্মদীয়া হাফিজিয়া সুন্নী মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. কছির আলী, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজুর রহমান শিপন, ব্যবসায়ী তেরাব আলী, তাহিদ মিয়া, মুরব্বী নোয়াব আলী, আজমান আলী, জমসেদ আলী, চমক আলী, চান্দ আলী, আপ্তাব আলী, নুরুল হক লেচু মোল্লা, আশিক আলী, শানুর আলী, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয়, যুগ্ম-সম্পাদক আব্দুল মালিক সুমন, যুবলীগ নেতা সায়েদ আহমদ, জাবেদ আহমদ, এনায়েত হোসেন বদরুল, মাহবুবুর রহমান, রাজন আহমদ অপু, মুক্তিযুদ্ধ মঞ্চ কমিটি বিশ্বনাথ উপজেলা শাখার সহ-সভাপতি ছায়াদ আহমদ, সংগঠক মাহতাব আহমদ, শিপন আহমদ, সেলিম আহমদ, তুহিন আহমদ, মাছুম আহমদ, জমির আলী, সাদ মিয়া, সুজেল আহমদ, শংকর দাস, ওয়েছ মিয়াসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন।

Spread the love

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031