জুবায়ের আহমেদ/বাহুবলঃঃ
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের নোয়াঐ এলাকায় এক মানসিক প্রতিবন্ধী শিশু (১৪) কে ধর্ষণের অভিযোগে শাহ আলম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ৪ জানুয়ারি ভিকটিমের পিতা বাদী হয়ে বাহুবল মডেল থানায় টমটম চালক শাহ আলমকে প্রধান আসামী সহ আরো জনের নামে একটি মামলা দায়ের করেন।মামলা দায়েরের পর অভিযান চালিয়ে থানা পুলিশ শাহ আলমকে গ্রেফফতার করে। আটক শাহ আলম উপজেলার পুটিজুরী ইউনিয়নের নৌয়াঐ গ্রামের কচির মিয়ার ছেলে।
ভিকটিমের পিতা অভিযোগে উল্লেখ করেছেন, তার মেয়ে একজন মানসিক প্রতিবন্ধী। সে মাঝে মধ্যে পরিবারের অগোচরে বাড়ি থেকে বের হয়ে এদিক সেদিক চলিয়া যায়। গত ৩ জানুয়ারী রবিবার সন্ধ্যায় সকলের অগোচরে বাড়ি থেকে বের হয়ে যায়। ভিকটিমকে ঐ এলাকার মুন্সী বাজার পেয়ে মামুন মিয়া নামে একজন কিছু কিনে দেয়ার প্রলোভন দিয়ে আসামী শাহ আলমের টমটমে তুলে দেয়।
আসামী শাহ আলম ভিকটিমকে প্রলোভন দেখিয়ে নোয়াঐ গ্রাম হতে দিগাম্বর বাজারগামী রাস্তার সন্নিকটে জনৈক আব্দুল কাদিরের সিম ক্ষেতে নিয়ে যায়। সেখানে রাত সাড়ে ৮ টায় শাহ আলম ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে একই এলাকার তার বন্ধু খোয়াছ মিয়াকে টমটম দিয়ে বাড়িতে পৌছে দিতে বলে শাহ আলম। খোয়াছ মিয়া (৪০) তাকে পূনরায় ধর্ষনের চেষ্টা করলে ভিকটিম টমটম থেকে লাফদিয়ে শোরচিৎকার শুরু করে। এসময় আশপাশের লোকজন ভিকটিমকে উদ্ধার করে প্রথমে বাহুবল পরে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় ।
এব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান জানান, রবিবার (৩ জানুয়ারি ) সন্ধ্যা থেকে প্রতিবন্ধী মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মেয়েটির পিতা ঘটনাটি আমাদেরকে জানালে বাহুবল মডেল থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার এবং শাহ আলম নামে একজনকে আটক করি। এ ঘটনায় ভিকটিমের পিতা থানায় একটি মামলা দায়ের করেছেন। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকী আসামীদের দ্রুত গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।