প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
নবীগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির প্রথম কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি উত্তম কুমার পাল হিমেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ ফখরুল আহসান চৌধুরী, নব-নির্বাচিত সহ-সভাপতি শাহ সুলতান আহমদ, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, অর্থ সম্পাদক মোঃ শওকত আলী, নির্বাহী সদস্য এম.মুজিবুর রহমান, আকিকুর রহমান, এম.এ মুহিত সহ আরো অনেকেই। সভায় ক্লাবের ভবন নির্মানের জন্য ভূমি সংগ্রহ ও ক্লাবের কায্যক্রম আরো গতিশীল করার লক্ষে আলোচনা করা হয়।