নবীগঞ্জে সড়কের ট্রাক বসত ঘরে!

প্রকাশিত: 7:20 PM, January 20, 2021

নবীগঞ্জে সড়কের ট্রাক বসত ঘরে!

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

নবীগঞ্জ-হবিগঞ্জ আঞ্চলিক সড়কে পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরে ঢুকে যাওয়ায় ঘুমন্ত অবস্থায় মা মেয়ে আহত হয়েছে। বুধবার (২০ জানুয়ারী) ভোরে নবীগঞ্জ পৌরসভার আক্রমপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন- আক্রমপুর গ্রামের বাসিন্দার নিশু মালাকারের স্ত্রী উজ্জলা মালাকার (৩৫) ও তার মেয়ে প্রমি মালাকার (১৭)। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

 

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার ভোরে নবীগঞ্জগামী একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পৌর এলাকার আক্রমপুর নবীগঞ্জ জে কে উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এ এল এম মাহবুব চৌধুরী বসত ঘরে ঢুকে পড়ে। দুর্ঘটনার পর পরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ট -১৮ ৫৬ ৮৭।

 

নিশু মালাকার জানান, এ এম এল মাহবুব চৌধুরীর বাড়িতে দীর্ঘ দিন ধরে তিনি পরিবার নিয়ে বসবাস করে আসছেন। দুর্ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। সকালে দূর্ঘটনার কথা জানতে পেরে বাড়িতে এসে দেখেন ঘরের প্রায় সব আসবাপত্র চুরমার হয়ে গেছে ও তার স্ত্রী, সন্তান আহত।

 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30