তাহিরপুরে ৪০ পরিবার পাচ্ছে মাথা গোঁজার ঠাই

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০

তাহিরপুরে ৪০ পরিবার  পাচ্ছে মাথা গোঁজার ঠাই

 

জেলা প্রতিনিধি,সুনামগঞ্জঃঃ

 সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তবর্তী এলাকায়  ৬৯ লাখ ৩০ হাজার টাকা  ব্যায় ধরে  আবাসন প্রকল্পে কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে ছিন্নমূল ৪০ পরিবারের আবাসন প্রকল্প। এই আবাসন প্রকল্পটি নির্মিত হচ্ছে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ট্যাকেরঘাট এলাকায়।

 

 

এর মধ্যে বসতঘর, রান্নঘর, মানসম্মত লেট্রিনসহ ৬০ লাখ, ছিন্নমূল মানুষের বিনোদনের জন্য একটি মালটিপারপাস হলরুম ৭ লাখ ৯৩ হাজার, বিশুদ্ধ পানির জন্য ১ লাখ ২০ হাজার এবং প্রতিটি ঘরের মালিকদের কবুলিয়াত দলিল বাবত বরাদ্ধর জন্য ২০ হাজার টাকা করে।

 

সূত্রে জানা যায়, ভূমি মন্ত্রনালয়ের গুচ্ছগ্রাম ২য় পর্যায় (সিভিআরপি) প্রকল্পের অধীনে সরকারী পরিপত্র অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন কমিটি কর্তৃক সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সভাপতি, সদস্য সচিব সহকারী কমিশনার (ভূমি), আর সদস্যরা হলেন, জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও পূনর্বাসিত পরিবারের একজন প্রতিনিধি।

 

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী বলেন, ভূমি মন্ত্রনালয়ের গুচ্ছগ্রাম ২য় পর্যায় (সিভিআরপি) প্রকল্পের নিয়মানুযায়ী কাজটি নির্মাণ কাজ এগিয়ে চলছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031