বাহুবলে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ৫ পদে লড়াইয়ে ১২ প্রার্থী

প্রকাশিত: 3:40 PM, January 22, 2021

বাহুবলে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ৫ পদে লড়াইয়ে ১২ প্রার্থী
প্রতিনিধি/বাহুবলঃঃ

হবিগঞ্জের বাহুবলে জমে উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন।দীর্ঘদিন পর অনুষ্ঠিত বাহুবল উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ। কে হচ্ছেন দলের কান্ডারী, এ নিয়েই চলছে সর্বত্র আলোচনা আর সমালোচনা।
নেতাকর্মীরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে নিজের পছন্দের প্রার্থীকে নিয়ে চালাচ্ছেন শেষ প্রচার প্রচারণা। জমকালো আয়োজনে অনুষ্ঠিত উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলকে সামনে রেখে নিজের পছন্দের প্রার্থীর পক্ষে কর্মী সমথর্করা দিচ্ছেন মোটরসাইকেল শোডাউন।
 বাহুবল উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ। আজ রাতেই নিধারিত হবে কে হচ্ছেন উপজেলা বিএনপির আগামীদিনের কান্ডারী। শুক্রবার ২২শে জানুয়ারী(২০২১) অনুষ্ঠিত বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি সহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দীতা করছেন ১২জন প্রার্থী।
এর মধ্যে সভাপতি পদে রয়েছেন দু’জন, তারা হলেন সাবেক তিন যুগের সভাপতি আলহাজ্ব আকাদ্দছ মিয়া বাবুল,সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফেরদাউস আহমদ তুষার,সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দীতা করছেন ৩ জন, তারা বলেন মোঃ আব্দুর রাকিব,আব্দুল সাত্তার ও সৈয়দ  ওয়াহিদুর রেজা রাজু।সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দীতা করছেন দু’জন,তারা বলেন সাবেক উপজেলা বিএনপির ১০ বছরের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান চৌধুরী ও উপজেলা যুবদলের সাবেক দীর্ঘদিনের সভাপতি হাজী মোঃ সামছুল আলম,যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দীতা করছেন দু’জন, তারা বলেন, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি এনামুল হক এনাম ও সাবেক যুবদল নেতা মঃ ফারুক মিয়া।
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দীতা করছেন ৩ জন, তারা বলেন, যুবদল ও বিএনপি নেতা মোঃ আব্দুল হাই শিবলু, সাবেক ছাত্রদল নেতা মোঃ আইয়ুব খান ও সাবেক ছাত্রদল নেতা তজমুল হোসেন। বাহুবল উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ডাঃএ.জেড.এম জাহিদ হোসেন,সম্মেলন উদ্বোধন করবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডাঃ সাখাওয়াত হোসেন জীবন।
উপস্থিত থাকবেন, কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক সফল মেয়র আলহাজ্ব জি,কে গউছ,কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সহ সম্পাদক শাম্মী আক্তার,সাবেক সংসদ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া,জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসিম,সম্মেলনে সভাপতিত্ব করবেন উপজেলা বিএনপির আহ্বায়ক জাহিদুল হক জিতু।
সভা পরিচালনা করবেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সভাপতি আলহাজ্ব আকাদ্দছ মিয়া বাবুল। সরেজমিনে প্রতিটা ইউনিয়নে গিয়ে দেখা যায়, দীর্ঘদিনের প্রত্যাশিত বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলকে সামনে রেখে নেতাকর্মীদের মধ্যে এক আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।
বিএনপি দলীয় ভোটারদের সাথে কথা হলে, তারা বলেন আমরা দু’দিনে যাদেরকে পাশে পেয়েছি তাদেরকেই মহামূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবো।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30