সিলেট |
প্রকাশিত: 12:18 PM, January 24, 2021
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
নবীগঞ্জে ৭ কেজি গাজা ও একটি মোটরসাইকেল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে এস.আই মনিরুজ্জামান সহ নবীগঞ্জ থানা পুলিশের একটি টিম উপজেলার কাজিরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে একাধিক মাদক মামলার আসামী চুনারুঘাট উপজেলার কালামন্ডল (আমরুবাজার) এলাকার মৃত আব্দুল লতিফের পুত্র ফারুক মিয়া (৪৫)।
৭কেজি গাঁজা ও ১টি মোটরসাইকেল সহ পুলিশ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে ২৩ জানুয়ারি (শনিবার) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো ট্রলারেন্সে কাজ করছি। মাদক অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
আমাদের নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আমি গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই যে, চুনারুঘাট থেকে মোটরসাইকেল যোগে গাঁজা নিয়ে মার্কুলি যাচ্ছে ঐ মাদক ব্যবসায়ী। পরে নবীগঞ্জ উপজেলার কাজির বাজারস্থ স্থানে অভিযান পরিচালনা করে তাকে ফারুককে গাঁজা ও মোটরসাইকেলসহ গ্রেফতার করে কোর্টে প্রেরন করি।