নবীগঞ্জে মাদকসেবীদের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল প্রশাসন

প্রকাশিত: 7:29 PM, January 29, 2021

নবীগঞ্জে মাদকসেবীদের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল প্রশাসন

বুলবুল আহমদ/নবীগঞ্জঃঃ

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বিজনার নদীর জায়গার উপর থেকে মাদকসেবীদের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মহি উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

জানা যায়- নবীগঞ্জ উপজেলার রুদ্রগ্রাম স্টিল ব্রিজে বিজনা নদীর উপর পাকা স্থাপনা উজেলার দেবপাড়া ইউনিয়নের বিজনার নদীর উপর সরকারী জায়গায় অবৈধ ভাবে ৩টি পাকা ঘর নির্মান করে রাতে মাদকের আসর ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল একটি সংঘবদ্ধ চক্র।

 

গত মাসের আইনশৃঙ্খলা কমিটির সভায় এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গতকাল বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের নেতৃত্বে ও নবীগঞ্জ থানার একদল পুলিশের সহযোগীতায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এক্সেভেটর মেশিন দিয়ে বিজনার নদীর জায়গার উপর নির্মিত অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় উপজেলা প্রশাসন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30