সিলেট ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১
জেলা প্রতিনিধি/প্রতিনিধিঃঃ
আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রস্তুতি নিয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসকের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিমুলক আলোচনা সভায় জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিল। এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: মিজানুর রহমান, সিভিল সার্জন ডা: শামসুদ্দিন, জেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজী নুরুল মোমেন, অতিরিক্ত পিপি ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক এড. শামসুল আবেদীন, দৈনিক হাওরাঞ্চলের কথা’র সম্পাদক প্রকাশক ও এসএটিভি’র জেলা প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দসহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এ সময় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ২১ ফ্রেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালনে সকলের সহযোগিতা কামনা করেন।