পুলিশের ধাওয়া, সুরমা নদীতে পড়ে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২০

পুলিশের ধাওয়া, সুরমা নদীতে পড়ে এক ব্যক্তির মৃত্যু

 

জেলা প্রতিনিধি/সুনামগঞ্জঃঃ
সুনামগঞ্জের ছাতকে পুলিশের ধাওয়া খেয়ে সুরমা নদীতে পড়ে মোহাম্মদ আলী নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে শহরের মোগলপাড়া এলাকায় সুরমা নদীতে সে নিখোঁজ হয়। রাত ৮টার দিকে তার মৃত দেহ উদ্ধার করা হয়েছে। নিহত মোহাম্মদ আলী শহরের মোগলপাড়া এলাকার মৃত সাহেদ আলীর পুত্র।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মোগলপাড়া এলাকার সুরমা নদীর তীরে বাঁধা একটি নৌকায় মোহাম্মদ আলীসহ কয়েক জন লোক তাস খেলছিল। নৌকায় তাস খেলার গোপন সংবাদ পেয়ে ছাতক থানার এএসআই মহিউদ্দিন ও কনষ্টেবল ইকবাল নৌকায় তাস খেলায় মত্ত ব্যক্তিদের ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে খেলা ফেলে নৌকার পেছন দিক দিয়ে পালাতে গিয়ে সুরমা নদীতে ঝাপ দেয় তারা। এক পর্যায়ে সাঁতার কেটে অন্যারা কুলে উঠলেও মোহাম্মদ আলী পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। পরে রাত ৮টার দিকে সুরমা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। ছাতক থানার ওসি মোস্তফা কামাল জানান, জুয়ারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাপ দিলে এ ঘটনা ঘটে

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031