সিলেট ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২১
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতি বছরের মতো এবারো ৩ দিন ব্যাপী শ্রী শ্রী মনসা দেবীর নৌকা পূঁজা শুরু হচ্ছে। এ নিয়ে পূঁজা উদযাপন কমিটির মধ্যে রীতিমতো তোড়জোড় চলছে।
আগামী ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ৩ দিন ব্যাপী প্রতি বছরের মতো এবারো উপজেলার মিরপুর ইউনিয়নের আধুয়া গ্রামে ৯০ তম শ্রী শ্রী মনসা দেবীর নৌকা পূঁজা অনুষ্ঠিত হবে। এতে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন পূঁজা উদযাপন কমিটির সভাপতি বিমল কৃষ্ণ দেব।