বিশ্বনাথে ক্যামব্রীয়ান স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০

বিশ্বনাথে ক্যামব্রীয়ান স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ

 

প্রতিনিধি/বিশ্বনাথ

বিশ্বনাথে ক্যামব্রীয়ান স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ দুলাল আহমদের সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক রফিক আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রেটার সিলেট ডেভলাফমেন্ট ট্রাস্ট ইউকে নর্থ’র সাধারণ সম্পাদক, যুক্তরাজ্যের কিকলী টাউনের কাউন্সিলর নেছার আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল-আবরার প্রপাটি লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ফখরুল ইসলাম খান, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, শিক্ষানুরাগী মোস্তফা কামাল খোকন। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষানুরাগী শাহিন আহমদ রাজু।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক তাজ উদ্দিন, সুমন আহমদ, হুমায়ুন কবির, শাহিন আলম, হাফিজ সাদিকুর রহমান, সুমি বেগম, রুমানা বেগম, বিলকিছ বেগম, তাহমিনা বেগম, ফাইজা খানম রিপা, তানজিনা, জুনাঈদ আহমদ, মনোয়ারা বেগম, বুশরা বেগম, আব্দুল কাইয়ুম, অভিভাবক আক্তার হোসাইন, আব্দুল কাইয়ুম, এহসানুল হক, শিল্পী বেগম, হোসাইন আহমদ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী তাবীবুর রহমান। সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031