বাহুবলের পুটিজুরী বাজারে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

প্রকাশিত: 7:04 PM, February 25, 2021

বাহুবলের পুটিজুরী বাজারে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান
প্রতিনিধি/বাহুবলঃঃ
হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের পুটিজুরী বাজারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।  ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের পুটিজুরী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মহাসড়কের পাশে ও রাস্তার উপর সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ, অবৈধ পার্কিং ও সিএনজি অটো রিক্সার উপর বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ঢাকা সিলেট মহা সড়কের উপর সকল ভাসমান দোকান পাঠ  ও অবৈধ গাড়ি পার্কিং উচ্ছেদ করা হয়,২৬ ফেব্রুয়ারি শুক্রবার থেকে মহা সড়কে কোনো অবস্থাতেই সিএনজি অটো রিক্সা না চালানোর জন্য তাগীদ দেয়া হয়।
উল্লেখ্য- গত মঙ্গলবার উপজেলার বাগান বাড়িতে একটি দুর্ঘটনা এতে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত হয়,এসময় আহত হয়েছেন ৩ যাত্রী,এমতাবস্থায় উত্তেজিত জনতা স্ট্রাফিক ইন্সপেক্টরের মোটর সাইকেল আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়,এর পর থেকেই কঠোর অবস্থানে শায়েস্থাগঞ্জ হাইওয়ে পুলিশ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30