চলন্ত বাস থেকে নারীকে ফেলে দেওয়ায় চালক ও হেলপার গ্রেপ্তার ( ভিডিও )

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২১

চলন্ত বাস থেকে নারীকে ফেলে দেওয়ায় চালক ও হেলপার গ্রেপ্তার ( ভিডিও )

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও দেখে কেরাণীগঞ্জে চলন্ত বাস থেকে এক নারী যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় অভিযুক্তদের আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।আটককৃতরা হলেন ‘এন মল্লিক’ পরিবহনের চালক ও হেলপার। তদন্তে স্বার্থে তাদের নাম-পরিচয় ও আটকের সময় জানায়নি র‌্যাব।

 

 

জানা গেছে, আটকের পর এন মল্লিক পরিবহনের চালক ও হেলপারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে গণমাধ্যমে তাদের পরিচয় প্রকাশ করা হবে।র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মো. ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকার কেরাণীগঞ্জে চলন্ত বাস থেকে বাকপ্রতিবন্ধী নারী যাত্রীকে ফেলে দেওয়ার ঘটনায় এন মল্লিক পরিবহনের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। বাসটিও জব্দ করা হয়েছে।

https://www.facebook.com/112031790554159/videos/307542834093711

 

ভাইরাল ভিডিওতে দেখা যায়, কেরাণীগঞ্জের একটি রাস্তায় এন মল্লিক পরিবহনের বাসটি দাঁড়িয়ে ছিল। এরপর যখন বাসটি চলতে শুরু করে। তার কয়েক সেকেন্ডের মধ্যেই এক নারীকে দরজা দিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়ে বাসটি জোরে চলে যায়। পরে ওই নারী মাটিতে পড়ে গড়াগড়ি করছিলেন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031