নবীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

প্রকাশিত: 9:52 PM, March 20, 2021

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় স্বামীর হাতে ঘুমন্ত স্ত্রী খুন হয়েছেন। এই ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে আরো জানা গেছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মজলিশপুর গ্রামের মৃত আহসান উল্লার পুত্র মানসিক ভারসাম্যহীন সাজিদ মিয়া (৬৫)  তার স্ত্রী  গেদুনী বিবি (৫০) ঘুমন্ত থাকা অবস্থায় একটি কাঠের ফাইল দিয়ে স্বজোড়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

 

জানা গেছে, সাজিদ মিয়া দীর্ঘ্যদিন বিদেশে ছিলেন। সেখানে থাকাকালীন অবস্থায় তার মানসিক সমস্যা দেখা দিলে গত বছর তিনি দেশে চলে আসেন। মানসিক ভারসাম্যহীন অবস্থার চরম বিপর্যয় দেখা দিলে তার স্ত্রী ও পরিবারের লোকজন বিভিন্ন জাগায় চিকিৎসা কাজ চালিয়ে আসচ্ছিলেন।

 

এ ব্যাপারে নবীগঞ্জ থানা পুলিশের এসআই কামাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক সাজিদ মিয়াকে আটক ও লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30