গরু কচুরিপানা খেতে পারলে আমরা কেন পারব না:পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০

গরু কচুরিপানা খেতে পারলে আমরা কেন পারব না:পরিকল্পনামন্ত্রী

লন্ডন বাংলা ডেস্কঃঃ

গরু কচুরিপানা খেতে পারলে আমরা কেন পারব না! সবাইকে কচুরিপানা খাওয়ার পরামর্শ দিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘কচুরিপানার পাতা খাওয়া যায় না কোনো মতে? গরু তো খায়। গরু খেতে পারলে আমরা খেতে পারব না কেন?’এ সময় বিষয়টি নিয়ে গবেষণারও তাগিদ দেন পরিকল্পনামন্ত্রী।

 

বাংলাদেশের কেন্দ্রীয় রূপান্তর কৃষিতেই হয়েছে মন্তব্য করেন এম এ মান্নান। বলেন, ‘ওখান থেকে অন্যান্য ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। পোস্ট হারভেস্ট লস্ট কীভাবে কমানো যায়, এ বিষয়ে গবেষণা করুন। আমাদের প্রধানমন্ত্রী প্রায়ই ক্ষোভ প্রকাশ করেন, কেন বেশি গবেষণা হচ্ছে না। গবেষণার জন্য এ সরকার উন্মুখ হয়ে আছে।

 

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘দেশে আরও বেশি প্রতিষ্ঠান গড়ে তুলতে বলেছেন প্রধানমন্ত্রী। কেউ কেউ বলেন, এত প্রতিষ্ঠান কেন? ১৬ কোটি মানুষের দেশ এটা। আনুপাতিক হিসাব করলে আমরা এখনো ওই পর্যায়ে যাইনি, যে লেভেলে পশ্চিমারা আছে। তাই প্রধানমন্ত্রী বলেছেন, আরও বেশি প্রতিষ্ঠান গড়তে হবে। মান নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীও করেন। তার ধারণা, চাপের মুখে মানোন্নয়ন হবে।

 

সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি-২ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে কৃষি গবেষণায় অবদান রাখায় দু’জনের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কারপ্রাপ্তারা হলেন- ড. এম এ রহীম এবং ড. শামসুল আলম।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031