পাচঁ দিন ধরে উপজেলা পরিষদের অপারেটর অনুপস্থিত : চেয়ারম্যান জানেন না

প্রকাশিত: 6:59 PM, April 7, 2021

পাচঁ দিন ধরে উপজেলা পরিষদের অপারেটর অনুপস্থিত : চেয়ারম্যান জানেন না

প্রতিনিধি/বাহুবলঃঃ

হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর কনক দেব মিঠুর অনিয়ম দুর্নীতি নিয়ে তথ্যভিত্তিক ধারাবাহিক সংবাদ প্রকাশের পর থেকে পরিষদের অফিসে ৫দিন যাবত অনুপস্থিত রয়েছেন তিনি। ফলে পরিষদের দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে বলে অফিস সূত্রে জানা গেছে। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান বলেন- মিঠু কোন ছুটি নিয়ে যায়নি। সে কোথায় আছে আমার জানা নেই।

 

এদিকে তার বিরুদ্ধে প্রিণ্ট ও অনলাইন মিডিয়ায় সচিত্র প্রতিবেদন ছাপার পর থেকেই নড়েচড়ে উঠেন তিনি। ইতিমধ্যে মিঠু সাবেক দুই উপজেলা চেয়ারম্যানের সংরক্ষিত চেয়ার ব্যবহারের সংক্রান্ত সংবাদ প্রকাশের পর এলাকায় বিরূপ সমালোচনার মুখে বর্তমান চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন মিলে ওই চেয়ারটি সরিয়ে ফেলেন। স্থানীয় বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মিঠু বিভিন্ন মহলে বলে বেড়াচ্ছে- ‘এসব সংবাদে আমার কিছু যায় আসে না, সব রাস্তা বন্ধ আছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30