জামালগঞ্জে ধান কেটে উৎসাহিত করেছেন বিভাগীয় কমিশনার

প্রকাশিত: 5:05 PM, April 19, 2021

জামালগঞ্জে ধান কেটে উৎসাহিত করেছেন বিভাগীয় কমিশনার

মো. বায়েজীদ বিন ওয়াহিদ/জামালগঞ্জঃঃ

জামালগঞ্জে ধান কেটে কৃষকদের উৎসাহিত করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি। সোমবার দুপুরে ফেনারবাঁক ইউনিয়নের রামপুর গ্রামের পাগনার হাওরের কৃষক ফজলুল হকের জমিতে ধান কাটেন তিনি। এর আগে ভীমখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছোট ঘাগটিয়া গ্রামের আবদুল মান্নান তালুকদারের জমিতে ধান কাটার মধ্য দিয়ে শুরু হয় এই ধান কাটা ও নমুনা শস্য কর্তন উৎসব।

 

পরবর্তীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পাগনার হাওর তীরবর্তী রামপুর গ্রাম সংলগ্ন মাঠে প্রধান অতিথির বক্তব্য দেন কমিশনার। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট অঞ্চল কৃষি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক দিলীপ কুমার অধিকারী।

 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, পানি উন্নয়ন বোর্ডের জেলা নির্বাহী প্রকৌশলী মো সবিবুর রহমান,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ফরিদুল হাসান,উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ,মহিলা ভাইস চেয়ারম্যান বীণা রানী তালুকদার,ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দি রাজু,সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেদোয়ানুল হালিম,উপজেলা কৃষি কর্মকর্তা মো মাশরেফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার,সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার, সাবেক উপজেলা বীরমুক্তিযোদ্বা কমান্ডার আব্দুর রাজ্জাক প্রমুখ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031