ছাতকে ট্রাক মালিক গ্রুপের আহবায়ক কমিটি গঠন

প্রকাশিত: 6:20 PM, April 19, 2021

ছাতকে ট্রাক মালিক গ্রুপের আহবায়ক কমিটি গঠন

প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে ট্রাক মালিক গ্রুপের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুরে শহরের বানিজ্য ভবনের অস্থায়ী কার্যালয়ে ট্রাক মালিক গ্রুপের এক সভায় এ কমিটি গঠন করা হয়।

 

বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যাদের মধ্যে ট্রাক মালিক আলাউদ্দিন, আনিসুর রহমান চৌধুরী সুমন, রফিকুল ইসলাম সাইদ, কয়েছ আহমদ, আব্দুল মতিন, কুহিন চৌধুরী, হাজী এমাদ উদ্দিন, রিয়াজ আহমদ, মাজেদুল আলম, মাসুদুল আলম মাসুদ, সঞ্জিব পাল মুন্না, বাবলু তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সভায় সর্ব সম্মতিক্রমে ফারুক আহমদ চৌধুরীকে আহবায়ক, আনিসুর রহমান চৌধুরী সুমন কে যুগ্ম আহবায়ক এবং আলাউদ্দিনকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট ট্রাক মালিক গ্রুপের আহবায়ক কমিটি গঠন করা হয়।

 

কমিটির অন্যান্যরা হলেন, সদস্য রিপন গোপ(অর্থ), সাধারন সদস্য রিপন মিয়া তালুকদার, নুরুজ্জামান মিয়া ও ফখর মিয়া।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031